, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে শতবর্ষী দুর্গামন্দির নিয়ে সমঝোতা, চার শর্তে আপসনামা সিদ্ধিরগঞ্জে দ্রুতগামী গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত ইয়াসিন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা রহিম মেম্বার গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন ফতুল্লায় ৩৯৩ পিস ইয়াবাসহ ছাত্রদল কর্মী ও নারী গ্রেপ্তার ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ছয়তলা ভবন থেকে লাফিয়ে কর্মচারীর মৃত্যু সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ও ওয়ার্ড সচিবের বিরুদ্ধে দোকানপাট ভাঙচুর-লুটপাটের অভিযোগ হ্যাক হয়েছে মাসুদুজ্জামান মাসুদের WhatsApp নম্বর, প্রতারণার আশঙ্কায় সতর্কবার্তা ভাইরাল ভিডিও ঘিরে সজলের ক্ষোভ, ‘পারিবারিক মুহূর্তকে রাজনৈতিক বিতর্কে জড়ানো হচ্ছে’ রূপগঞ্জে যৌথ অভিযানে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ও ওয়ার্ড সচিবের বিরুদ্ধে দোকানপাট ভাঙচুর-লুটপাটের অভিযোগ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ভাঙচুর, মালামাল লুট এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও সিটি করপোরেশনের এক ওয়ার্ড সচিবের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সানারপাড় সাহেবপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল খালেক ও শাহনাজের অভিযোগ, বিএনপি নেতা ভেন্ডার ইকবাল ও নাসিক ২ নম্বর ওয়ার্ড সচিব মেহেদীর নেতৃত্বে মুকতুল ও অমিসহ ২০ থেকে ৩০ জনের একটি দল অতর্কিতভাবে বাজারে হামলা চালায়। এ সময় প্রথমে বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে অস্থায়ী দোকানপাট ভাঙচুর করে দোকানের বিভিন্ন মালামাল লুট এবং ব্যবসায়ীদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

ব্যবসায়ীরা জানান, হামলার প্রতিবাদ করলে আগামী দুই দিনের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার জন্য তাদের আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় পুনরায় উচ্ছেদের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের।

তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের দাবি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশনা অনুযায়ী জনসাধারণের চলাচলের রাস্তার ওপর থাকা অবৈধ স্থাপনা সরিয়ে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যবসায়ীরা পাল্টা দাবি করে বলেন, নিয়ম অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালিত হলে সেখানে পুলিশ, ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি থাকার কথা। সাধারণত দিনের বেলায় এ ধরনের অভিযান পরিচালনা করা হয়। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় কথিত অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিংবা কোনো ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন না। এমনকি উচ্ছেদের বিষয়ে আগে থেকে তাদের কোনো নোটিশ বা সতর্কবার্তাও দেওয়া হয়নি। তাদের অভিযোগ, উচ্ছেদের কথা বলে দোকানপাট ভাঙচুর, মালামাল লুট ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা ভেন্ডার ইকবাল বলেন, লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশক্রমে চলাচলের রাস্তার ওপর থাকা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। এর বাইরে আর কিছু ঘটেনি। তিনি আরও বলেন, তিনি একা সেখানে যাননি, ওয়ার্ড সচিবও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নাসিক ২ নম্বর ওয়ার্ড সচিব মেহেদী বলেন, সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশক্রমেই তারা উচ্ছেদ কার্যক্রমে গিয়েছিলেন। এর আগে এলাকায় মাইকিং করা হয়েছে এবং বারবার অনুরোধ করেও অবৈধ দোকানগুলো সরানো সম্ভব হয়নি। জনস্বার্থে আগামীকাল আসরের নামাজের পর পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

তবে উচ্ছেদ কার্যক্রমে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতি না থাকার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা ও ওয়ার্ড সচিব কেউই স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। বরং বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ রয়েছে।

এদিকে সরকারি উচ্ছেদ কার্যক্রমের নামে ব্যক্তিগত উদ্যোগে ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগের বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, প্রকৃতপক্ষে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়ে থাকলে তা যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করেই করা উচিত।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।