, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে শতবর্ষী দুর্গামন্দির নিয়ে সমঝোতা, চার শর্তে আপসনামা সিদ্ধিরগঞ্জে দ্রুতগামী গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত ইয়াসিন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা রহিম মেম্বার গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন ফতুল্লায় ৩৯৩ পিস ইয়াবাসহ ছাত্রদল কর্মী ও নারী গ্রেপ্তার ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ছয়তলা ভবন থেকে লাফিয়ে কর্মচারীর মৃত্যু সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ও ওয়ার্ড সচিবের বিরুদ্ধে দোকানপাট ভাঙচুর-লুটপাটের অভিযোগ হ্যাক হয়েছে মাসুদুজ্জামান মাসুদের WhatsApp নম্বর, প্রতারণার আশঙ্কায় সতর্কবার্তা ভাইরাল ভিডিও ঘিরে সজলের ক্ষোভ, ‘পারিবারিক মুহূর্তকে রাজনৈতিক বিতর্কে জড়ানো হচ্ছে’ রূপগঞ্জে যৌথ অভিযানে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫

ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

ভাষা আন্দোলনের অন্যতম সংগ্রামী ব্যক্তিত্ব, ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের পাশাপাশি উপস্থিতদের মধ্যে নেওয়াজ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ জোহর নারায়ণগঞ্জ শহরের আলম খান লেনে আদর্শ মহিলা মাদ্রাসা সোসাইটি ভবনে পরিবারের উদ্যোগে এ আয়োজন করা হয়।

ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকী ছিলেন দৈনিক খবরের পাতার সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের বাবা।

মাহফিলে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, ওলামায়ে কেরাম, এতিম ও অসহায় মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন। মোনাজাতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়। এ সময় অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম তাঁর বাবার জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মাওলানা আবদুল জব্বার, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন ও সাবেক সভাপতি আরিফ আলম দিপু।

এ ছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, হোসিয়ারি সমিতির সভাপতি আলহাজ বদিউজ্জামান বদু, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের আহ্বায়ক খোরশেদ আলম খন্দকার এবং আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নূর উদ্দিন আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হালিম আজাদ, সাংবাদিক ও ছড়াকার ইউসুফ আলী এটম, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমি, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, জেলা জাসদের সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুয়েল, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির সহসভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এবং ফতুল্লা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মাহমুদ মাসুমসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ব্যবসায়িক সংগঠনের নেতারা।

উল্লেখ্য, ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকী ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং এ কারণে কারাবরণ করেন। ১৯৫৪ সালের নির্বাচনে নারায়ণগঞ্জে যুক্তফ্রন্টের বিজয়ী প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তাঁর রচিত একমাত্র রাজনৈতিক উপন্যাস ‘আবার সূর্য উঠবে’ পাঠকমহলে সমাদৃত হয়।

সামাজিক, শিক্ষামূলক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের সভাপতি, নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি, আদর্শ মহিলা মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক এবং কিন্ডার কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

এ ছাড়া নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের প্রথম আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতি এবং ধান-চাল-কল মিলস মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি।

২০০৩ সালের ১২ নভেম্বর ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকী। তাঁর মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এ দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা ভাষা আন্দোলনসহ নারায়ণগঞ্জের সামাজিক, শিক্ষা ও সাংগঠনিক অঙ্গনে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।