, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে টিআরসি নিয়োগের মাঠপর্যায়ের পরীক্ষা সম্পন্ন, লিখিত পরীক্ষায় অংশ নেবেন ১৭৬ প্রার্থী ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ নারায়ণগঞ্জে দাবার নতুন ঠিকানা, নিজস্ব ভেন্যু গড়ল নাহার চেস একাডেমি চাঁদমারীতে দুই লেগুনায় আগুন: কাউছার পলাশসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজিবের তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ওয়াজ ও দোয়া মাহফিল রূপগঞ্জে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তারেক রহমানের ৬২তম জন্মদিনে সোনারগাঁয়ে এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ ফতুল্লায় নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় যুবলীগ নেতা জসিম দেওয়ান গ্রেপ্তার

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই শ্রমিকের একজন মারা গেছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় পাশা (৪০) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, পাশার শরীরের ৮৭ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ছাড়া বিস্ফোরণ ও আগুনে তাঁর শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

একই ঘটনায় দগ্ধ অপর শ্রমিক রঞ্জিত (৪৫) এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছে এবং শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন চিকিৎসক।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানাটির দুই শ্রমিক দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দাদের বরাতে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, রাত ২টার দিকে রতন ডাইং কারখানায় বিকট শব্দ শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে যান। এ সময় তাঁরা কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান। পরে দগ্ধ অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।