নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ জন মাদক কারবারি, ৯৪ জন মাদকসেবী, ৪ জন ডাকাত এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য রয়েছেন। এ সময় ৩৬৩ পিস ইয়াবা ও ৪ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার অন্যদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৪ জন, নিয়মিত মামলার ১২ আসামি এবং অন্যান্য ধারায় ৩ জন রয়েছেন।
থানাভিত্তিক অভিযানের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ৩ জন মাদকসেবী এবং ৫ জন নিয়মিত মামলার আসামি।
ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ১২২ পিস ইয়াবা ও ৪ গ্রাম হেরোইনসহ ৬৪ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জন মাদক কারবারি, ৫৯ জন মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত এবং একজন অন্যান্য ধারার আসামি রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৩০ পিস ইয়াবাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে একজন মাদক কারবারি, ২ জন মাদকসেবী, ২ জন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্য রয়েছেন।
বন্দর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১১ জন। তাঁদের মধ্যে ৬ জন মাদকসেবী, ৩ জন ডাকাত এবং ২ জন অন্যান্য ধারার আসামি।
সোনারগাঁ থানা পুলিশ ২১১ পিস ইয়াবাসহ ২৬ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ২ জন মাদক কারবারি, ১৭ জন মাদকসেবী, একজন ডাকাত, ২ জন ওয়ারেন্টভুক্ত এবং ৪ জন নিয়মিত মামলার আসামি রয়েছেন।
অন্যদিকে, রূপগঞ্জ থানা পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে একজন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জন মাদকসেবী, একজন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্য রয়েছেন।
পুলিশের এ বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীদের পাশাপাশি ডাকাতি, নিয়মিত মামলা এবং অন্যান্য অপরাধে অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়টি জেলার অপরাধ নিয়ন্ত্রণে চলমান তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply