নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, ডাকাত, ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ মোট ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা’র নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৫৯ জন মাদকসেবী, ৬ জন মাদক ব্যবসায়ী, ৩ জন কিশোর গ্যাং সদস্য, ১ জন ছিনতাইকারী, ২ জন ডাকাত, ২২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার ৪ আসামি, অন্যান্য আইনে ৫ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ সদস্য রয়েছেন।
পুলিশ জানায়, অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জে ২৫৮ পিস ইয়াবা, রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবা, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় ৯৫ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানা:
সদর থানা পুলিশের অভিযানে ৭ জন মাদকসেবী, ৯৫ পিস ইয়াবাসহ ১ জন এবং ৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ সদস্যসহ মোট ১৪ জন গ্রেপ্তার হন।
ফতুল্লা মডেল থানা:
অভিযানে ১৫ জন মাদকসেবী, ৩ জন কিশোর গ্যাং সদস্য, ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্যসহ মোট ২৮ জন গ্রেপ্তার হন।
সিদ্ধিরগঞ্জ থানা:
২৫৮ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ১ জন ছিনতাইকারী, ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার ২ আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্যসহ মোট ১৩ জন গ্রেপ্তার হন।
বন্দর থানা:
অভিযানে ৮ জন মাদকসেবী, ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য আইনে ৫ জনসহ মোট ১৪ জন গ্রেপ্তার হন।
সোনারগাঁ থানা:
১৬ জন মাদকসেবী, ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ সদস্যসহ মোট ২০ জন গ্রেপ্তার হন।
রূপগঞ্জ থানা:
১৩ জন মাদকসেবী, ৫০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার ১ আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ সদস্যসহ মোট ১৬ জন গ্রেপ্তার হন।
আড়াইহাজার থানা:
নিয়মিত মামলার ১ আসামি, ২ জন ডাকাত এবং ১ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার হন।
জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও কিশোর গ্যাং দমন, চুরি-ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply