শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় শীতলক্ষ্যা এলাকার শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শ্রী শিমুল সাহা এবং নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের উপদেষ্টা শ্রী লিটন চন্দ্র পাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের ব্যবস্থাপনা পরিচালক শ্রী আনন্দ কুমার সেরাওগী সুমন।
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে শিশু ও মায়েদের হাতে বস্ত্র ও নগদ অর্থ তুলে দেওয়ার মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ ধরনের আয়োজন সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদারে ভূমিকা রাখে।
Leave a Reply