, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে দাবার নতুন ঠিকানা, নিজস্ব ভেন্যু গড়ল নাহার চেস একাডেমি চাঁদমারীতে দুই লেগুনায় আগুন: কাউছার পলাশসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজিবের তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ওয়াজ ও দোয়া মাহফিল রূপগঞ্জে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তারেক রহমানের ৬২তম জন্মদিনে সোনারগাঁয়ে এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ ফতুল্লায় নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় যুবলীগ নেতা জসিম দেওয়ান গ্রেপ্তার ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ-অগ্নিকাণ্ড, দুই শ্রমিকের শরীর ঝলসে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিয়া চাঁনের উদ্যোগে কেক কেটে উদযাপন তারেক রহমানের জন্মদিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আবুল বাসার বাদশা

নারায়ণগঞ্জে দাবার নতুন ঠিকানা, নিজস্ব ভেন্যু গড়ল নাহার চেস একাডেমি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

দাবা খেলোয়াড়দের প্রশিক্ষণ, বিকাশ ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে নারায়ণগঞ্জে নিজস্ব ভেন্যু প্রতিষ্ঠা করেছে নাহার চেস একাডেমি। শহরের ফতুল্লার তল্লা এলাকায় প্রায় চার কাঠা জমির ওপর গড়ে তোলা হয়েছে এই স্থায়ী দাবা ভেন্যু। একাডেমি কর্তৃপক্ষের দাবি, দেশে কোনো দাবা একাডেমির নিজস্ব ভেন্যু হিসেবে এটিই প্রথম।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভেন্যুটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই আয়োজন করা হয় ‘এনসিএ দ্বিতীয় আন্তর্জাতিক র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট’। এর মধ্য দিয়ে নারায়ণগঞ্জে দাবা চর্চা ও প্রতিযোগিতার ক্ষেত্রে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।

২০০৭ সালে বগুড়ায় যাত্রা শুরু করে নাহার চেস একাডেমি। প্রতিষ্ঠাতা জাতীয় দাবা বিচারক ও আন্তর্জাতিক রেটেড দাবাড়ু মোহাম্মদ নাজমুল হাসান রুমির উদ্যোগে ২০০৮ সাল থেকে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানাজ জামান, নারায়ণগঞ্জ চেস ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ ও শিক্ষিকা নুরুন নাহার খানম।

একাডেমির পরিচালক নাজমুল হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু।

প্রায় চার কাঠা জমির ওপর নির্মিত ভেন্যুটিতে রয়েছে দাবা খেলার জন্য হলরুম, অফিস কক্ষ, রান্নাঘর, বাথরুম ও খেলোয়াড়দের জন্য ক্যান্টিন। পাশাপাশি খেলোয়াড়দের আবাসনের সুবিধা নিশ্চিত করতে নির্মাণ করা হচ্ছে আবাসিক ডরমিটরি। ফলে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসা দাবাড়ুদের অবস্থানেরও সুযোগ তৈরি হবে।

দীর্ঘদিন ধরে দাবা প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখছে নাহার চেস একাডেমি। প্রতিষ্ঠানটির দাবি, তাদের প্রশিক্ষণে এ পর্যন্ত প্রায় অর্ধশত আন্তর্জাতিক রেটিংধারী দাবাড়ু তৈরি হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়সহ আরও অনেকে।

দাবা সংগঠক ও প্রশিক্ষক হিসেবে মোহাম্মদ নাজমুল হাসান রুমির পথচলা শুরু ১৯৯৯ সালে। বিবি মরিয়ম গার্লস হাই স্কুলে টানা ১০ বছর বিনা পারিশ্রমিকে শিক্ষার্থীদের দাবা প্রশিক্ষণ দিয়েছেন তিনি। দাবা সংগঠনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে অর্জন করেন দেশসেরা দাবা সংগঠকের পুরস্কার।

নিজস্ব ভেন্যু প্রতিষ্ঠার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে দাবা প্রশিক্ষণের পরিসর বাড়ার পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির সুযোগ আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, স্থায়ী এই অবকাঠামো ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দাবা প্রতিযোগিতা আয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।