, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে টিআরসি নিয়োগের মাঠপর্যায়ের পরীক্ষা সম্পন্ন, লিখিত পরীক্ষায় অংশ নেবেন ১৭৬ প্রার্থী ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ নারায়ণগঞ্জে দাবার নতুন ঠিকানা, নিজস্ব ভেন্যু গড়ল নাহার চেস একাডেমি চাঁদমারীতে দুই লেগুনায় আগুন: কাউছার পলাশসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজিবের তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ওয়াজ ও দোয়া মাহফিল রূপগঞ্জে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তারেক রহমানের ৬২তম জন্মদিনে সোনারগাঁয়ে এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ ফতুল্লায় নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় যুবলীগ নেতা জসিম দেওয়ান গ্রেপ্তার

নারায়ণগঞ্জে টিআরসি নিয়োগের মাঠপর্যায়ের পরীক্ষা সম্পন্ন, লিখিত পরীক্ষায় অংশ নেবেন ১৭৬ প্রার্থী

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬-এর মাঠপর্যায়ের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী শারীরিক যোগ্যতা যাচাই, শারীরিক সক্ষমতা পরীক্ষা (পিইটি) ও প্রাথমিক কাগজপত্র যাচাই শেষে ২২২ জন প্রার্থীর মধ্যে ১৭৬ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন।

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানে গত ১৯ নভেম্বর সকাল ৮টায় নারায়ণগঞ্জে এ নিয়োগ কার্যক্রম শুরু হয়। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় মাঠপর্যায়ের পরীক্ষা ও বাছাই কার্যক্রম শেষ হয়।

নিয়োগের প্রথম দিন নারায়ণগঞ্জ জেলা নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নেতৃত্বে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি ড. মাসুরা বেগম, এআইজি (এমটি অ্যান্ড ওয়ার্কশপ), নিয়োগ বোর্ডের সদস্য গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম খান ও ডা. জাহানারা আক্তারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় দিন ২০ নভেম্বর শারীরিক সক্ষমতা পরীক্ষার (পিইটি) অংশ হিসেবে ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা নেওয়া হয়। পরদিন ২১ নভেম্বর ১ হাজার ৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্ধারিত নিয়ম অনুসরণ করে সুশৃঙ্খল পরিবেশে এসব পরীক্ষা সম্পন্ন করা হয়।

এ সময় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রার্থী ও তাঁদের অভিভাবকদের উদ্দেশে বলেন, কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। এ নিয়োগকে কেন্দ্র করে কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়ার জন্য তিনি সবাইকে সতর্ক করেন।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনীতে যোগদান করতে হলে পেশাদারিত্ব, সততা ও জনকল্যাণের মানসিকতা থাকতে হবে। ঝুঁকি, অনিশ্চয়তা ও নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হয়। তাই এ পেশায় দায়িত্বশীলতা ও দেশসেবার মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এবারের বাছাইয়ে উত্তীর্ণ হতে না পারা প্রার্থীদের হতাশ না হয়ে আগামী নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন পুলিশ সুপার। পাশাপাশি তিনি সব প্রার্থীর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক বাছাইয়ে শারীরিক যোগ্যতা অর্জনকারী ১৭৬ জন প্রার্থী পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। পরবর্তী সময়ে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে সব ধাপের যোগ্যতা বিবেচনায় চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।