, , ,
শিরোনামঃ
ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা ফতুল্লা বাজারে মিষ্টিতে ক্ষতিকর রং ও হাইড্রোস, ৩ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা ফতুল্লায় বাস ও ঝুটবোঝাই ট্রাকে আগুন, পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ সোনারগাঁয়ে মৎস্যজীবী দলের নেতার বাড়িতে হামলা, ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ সোনারগাঁয়ে ট্রাকের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, চালক নিহত ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড বন্দরে এজাজ মেম্বার ও ছাত্রলীগ নেতা সিনহাসহ গ্রেপ্তার ১৮ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান, পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি ইউটিউব-চ্যাটজিপিটি থেকে কৌশল শিখে ইয়াবা কারখানা! মেশিন কেনা নারায়ণগঞ্জ থেকে, চট্টগ্রামে তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিলের সময় পাঁচজনকে আটক করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাত দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতের অন্ধকারে ছাত্রলীগের প্রায় ৭০–৮০ জন নেতাকর্মী মশাল হাতে হঠাৎ ঝটিকা মিছিল বের করে। বিষয়টি জানাজানি হলে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি প্রতিহত করেন এবং পাঁচজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দলের এসআই নন্দন চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের হেফাজতে নেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি ও একটি পিকআপ ভ্যান জব্দ করে।

আটককৃতরা হলেন— ফাহিম আহম্মেদ (২৩), মো. নিরব হোসেন (১৮), মো. ফয়সাল (২০), মো. অনিক আহমেদ অনিক (২১) ও মো. আবির (১৫)।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, “মিছিলের সময় পাঁচজনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে একটি ব্যানার, মশাল ও লাঠি উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের থানা হাজতে রাখা হয়।”

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯–এর অধীনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।