, , ,
শিরোনামঃ
অভিযান ঘিরে উত্তেজনার পর ওসির মাদকবিরোধী পোস্ট, বন্দরে আলোচনা সোনারগাঁয়ে পরিত্যক্ত ভবনের পেছন থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকার স্বর্ণালংকারসহ গাড়িচালক হোসেন গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’৪৯০ ক্যামেরায় শনাক্ত হবে ট্রাফিক আইন লঙ্ঘন, স্বয়ংক্রিয়ভাবে হবে জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে। নতুন এ ব্যবস্থার আওতায় মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে মোট ৪৯০টি এআই ক্যামেরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে এআই ক্যামেরা ও অটো ফাইন সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নতুন এ প্রযুক্তির মাধ্যমে নির্ধারিত গতিসীমা অতিক্রম, ট্রাফিক আইন অমান্য, বিপরীত পথে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং সড়কের সাইন-সিগন্যাল অমান্যসহ বিভিন্ন ধরনের আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে। শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে ডিজিটাল পদ্ধতিতে জরিমানা আরোপ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে আরও সুশৃঙ্খল ও নিরাপদ হিসেবে গড়ে তুলতেই প্রযুক্তিনির্ভর এই নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। ক্যামেরার মাধ্যমে আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সংশ্লিষ্ট সিস্টেমে চলে যাবে।

একই সঙ্গে সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে জরিমানার তথ্য পাঠানো হবে। পরবর্তীতে নির্ধারিত ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে মোবাইল ফোন থেকেই জরিমানা পরিশোধের সুযোগ থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, একই গাড়ি একাধিকবার ট্রাফিক আইন লঙ্ঘন করলে তার নিবন্ধন বাতিল করা হবে কি না, সে বিষয়ে বিআরটিএর বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ মহাসড়ক। প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন এ মহাসড়ক দিয়ে চলাচল করে। অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং, বিপরীত পথে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন না মানার কারণে প্রায়ই দুর্ঘটনা ও যানজটের সৃষ্টি হয়।

প্রচলিত পদ্ধতিতে প্রতিটি যানবাহনের গতিবিধি সার্বক্ষণিক নজরদারি করা কঠিন। এ অবস্থায় এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরা ও স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থা মহাসড়কে আইন প্রয়োগ আরও কার্যকর ও দ্রুত করতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তাদের মতে, এআই ক্যামেরার মাধ্যমে আইন লঙ্ঘন শনাক্ত ও স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করার ফলে ট্রাফিক আইন প্রয়োগে মানবিক হস্তক্ষেপ কমবে। পাশাপাশি আইন লঙ্ঘনের তথ্য সংরক্ষণ, জরিমানা আদায় এবং সংশ্লিষ্ট গাড়ির মালিককে অবহিত করার প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর হবে।

অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের এডিশনাল আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

সড়ক নিরাপত্তা নিশ্চিত, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই এই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বাড়ার পাশাপাশি দুর্ঘটনা ও সড়ক আইন লঙ্ঘনের প্রবণতাও কমবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।