, , ,
শিরোনামঃ
চাষাড়ায় জুয়ার আস্তানায় পুলিশের বিশেষ অভিযান, ২৮ জুয়াড়ি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: সামারি ট্রায়ালের অভিযুক্তসহ গ্রেপ্তার ২১ সেজদারত অবস্থায় মসজিদে প্রাণ গেল মুসল্লির সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু অরাজকতা ও গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁনের ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ৬ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭ সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

জুলাইয়ে যে গণঅভ্যুত্থান ঘটেছে তা কোন এক বা দুই মাসের আন্দোলন না, এটা ১৭ বছরের আন্দোলন: এমপি আজাদ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি সমর্থিত নির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রাম করেছি, একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের পরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত সভায় আজকে সমাগত হয়েছি।

জুলাইয়ে যে গণঅভ্যুত্থান ঘটেছে তা কোন এক বা দুই মাসের আন্দোলন না। এটা ১৭ বছরের আন্দোলন। সেই আন্দোলনের শেষ অংশই হলো এই জুলাইয়ের গণ অভ্যুত্থান। যার মাধ্যমে আমরা চুড়ান্ত ফলাফল পেয়েছি। বৃহস্পতিবার (৬ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জুলাই অভ্যুত্থানের দুই বছর পুর্তি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ১৭ বছর স্বৈরাচার হাসিনা ও স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমান। সেই নেতৃত্বেই আমরা বারবার আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলনে আমাদের নারায়ণগঞ্জের শাওন, আড়াইহাজারের সিদ্দিক প্রাণ হারিয়েছে, এভাবে অনেকেই প্রাণ হারিয়েছে।

কিন্তু জুলাইকে কেন্দ্র করে গত ১৭ বছরকে ভুলে যাওয়া যায় না। এই আন্দোলনে অনেকেই প্রাণ দিয়েছেন, অনেকেই ঘর ছাড়া হয়েছেন, স্বজন ছাড়া হয়েছেন, অনেকেই ব্যবসা বাণিজ্য সব ছেড়ে পথে বসেছেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, ’৭১ কিংবা স্বাধীনতার যুদ্ধ কোন একটি বিশেষ দলের না। স্বাধীনতার যুদ্ধ জয় করেছেন বাংলাদেশের সকল জনগণ। যেখানে সকল দলের মানুষের অংশগ্রহণ ছিল। স্বাধীনতা যুদ্ধের ঘোষণ দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারেক রহমান বিদায় করেছেন ফ্যাসিস্ট ও খুনি হাসিনাকে। এখন একটি বিশেষ দল জুলাই আন্দোলনকে নিয়ে একাই ক্রেডিট নিতে চাইছেন। অথচ সেই আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা রেখেছেন জননেতা তারেক রহমান।

বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন আমরা সবাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে, এমন ফাউ ক্রেডিট না নিয়ে, সবাই মিলে আমরা জুলাই ঘটিয়েছিলাম এবং তার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে, সেটা মেনে সবাই মিলে একসাথে চলি। একা ক্রেডিট না নিয়ে জননেতা তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য সবাই মিলে কাজ করি। তারেক রহমানকে সবাই মিলে সহযোগিতা করি।

এই ছয়মাসের মধ্যেই তারেক রহমান আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি কিছু করেছেন। গতকাল ছাত্রদলের সাথে যে ঘটনা ঘটেছে এধরণের ঘটনার পুনরাবৃত্তি করা যাবে না। আমরা এমন কোন ঘটনা আমরা আর দেখতে চাই না। যারা এধরণের ঘটনা ঘটিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে উপযুক্ত জবাব দিচ্ছে না বলে আপনারা মনে করবেন না বিএনপি দুর্বল। আপনারা সতর্ক হয়ে যান, উল্টাপাল্টা এমন কোন কাজ যেন না করি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা) এমপি নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি।

এছাড়াও আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলা ও স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।