, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে দাবার নতুন ঠিকানা, নিজস্ব ভেন্যু গড়ল নাহার চেস একাডেমি চাঁদমারীতে দুই লেগুনায় আগুন: কাউছার পলাশসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজিবের তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ওয়াজ ও দোয়া মাহফিল রূপগঞ্জে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তারেক রহমানের ৬২তম জন্মদিনে সোনারগাঁয়ে এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ ফতুল্লায় নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় যুবলীগ নেতা জসিম দেওয়ান গ্রেপ্তার ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ-অগ্নিকাণ্ড, দুই শ্রমিকের শরীর ঝলসে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিয়া চাঁনের উদ্যোগে কেক কেটে উদযাপন তারেক রহমানের জন্মদিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আবুল বাসার বাদশা

চাঁদমারীতে দুই লেগুনায় আগুন: কাউছার পলাশসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ডাকা লকডাউন চলাকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার চাঁদমারী এলাকায় দুটি লেগুনায় অগ্নিসংযোগের ঘটনায় কেন্দ্রীয় আওয়ামী শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশসহ ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ফতুল্লার চাঁদমারী এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনসংলগ্ন হাফেজ মহিউদ্দিন শাহী দরবারের পাশে শুভর গ্যারেজের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশের ফুটপাতে দুটি পুরোনো লেগুনা রাখা ছিল। এ সময় দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে লেগুনা দুটিতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

অগ্নিকাণ্ডে লেগুনা দুটির আসন, কাচ, টায়ার ও প্লাস্টিকের বিভিন্ন অংশ পুড়ে যায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় গাড়ি দুটির ইঞ্জিন। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় কাউছার আহম্মেদ পলাশ ছাড়াও নামীয় আসামিদের মধ্যে রয়েছেন মীর সোহেল আলী মীরু, মোহাম্মদ হাসান, মো. সিদ্দিকুর রহমান, আমজাদ হোসেন বাঁধন, আলতাফ সরদার, উজ্জল, ফরহাদ, আল ফাহাদ অমিত, শামিউন সিনহা, বাসেদ মেম্বার, ইলিয়াস, দেলোয়ার, টিকা মোল্লা, মিলন, পলাশ, মো. সোহেল, শাওন, রাকিব হোসেন, রাসেল, ফয়সাল আহম্মেদ রূপম, হাজী মনিরুদ্দিন, আতাউর রহমান বাদল, আজমত আলী, মিরু হোসেন ওরফে ল্যাংড়া মিরু, মো. রতন, আনিসুর রহমান শ্যামল, নুর হোসেন, মো. শিপলু, আমির, নেছার সোনি, ফাইজুল ইসলাম চেয়ারম্যান, শহর আলী, শাহাদাত হোসেন সেন্টু ও সৌরভ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, লেগুনায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।