, , ,
শিরোনামঃ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার নারায়ণগঞ্জে দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসক রায়হান কবিরের শুভেচ্ছা ফেসবুকে প্রেমের ফাঁদে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ, ব্যক্তিগত ছবি ছড়ানোর হুমকিতে যুবক গ্রেপ্তার আড়াইহাজারে নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দি শ্রমিকের লাশ উদ্ধার, স্ত্রী আটক সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যা: প্রধান অভিযুক্ত রনি গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার বন্দরে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির খবরে বিরিয়ানির দোকানে পুলিশের অভিযান আড়াইহাজারে হত্যা মামলার আসামির বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার নারায়ণগঞ্জের আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন মন্ত্রী আবদুল মঈন খান দলের কেউ অন্যায় করলে ছাড় পাবে না: মামুন মাহমুদ

আড়াইহাজারে হত্যা মামলার আসামির বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামি শরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বসতবাড়ি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার কৃষ্ণপুরা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

আসামি শরিফ উপজেলার কৃষ্ণপুরা গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, হত্যা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শরিফ তাঁর বাড়িতে অস্ত্র থাকার তথ্য দেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে কৃষ্ণপুরা গ্রামে তাঁর বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ম্যাগজিনবিহীন একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি জব্দ করে থানায় নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নতুন করে মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

তবে উদ্ধার করা অস্ত্রটি হত্যা মামলার সঙ্গে সংশ্লিষ্ট কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।