, , ,
শিরোনামঃ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার নারায়ণগঞ্জে দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসক রায়হান কবিরের শুভেচ্ছা ফেসবুকে প্রেমের ফাঁদে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ, ব্যক্তিগত ছবি ছড়ানোর হুমকিতে যুবক গ্রেপ্তার আড়াইহাজারে নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দি শ্রমিকের লাশ উদ্ধার, স্ত্রী আটক সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যা: প্রধান অভিযুক্ত রনি গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার বন্দরে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির খবরে বিরিয়ানির দোকানে পুলিশের অভিযান আড়াইহাজারে হত্যা মামলার আসামির বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার নারায়ণগঞ্জের আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন মন্ত্রী আবদুল মঈন খান দলের কেউ অন্যায় করলে ছাড় পাবে না: মামুন মাহমুদ

আড়াইহাজারে নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দি শ্রমিকের লাশ উদ্ধার, স্ত্রী আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের দুই দিন পর নাদিম আকন্দ (৩৬) নামে এক শ্রমিকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের একটি ভাড়া দেওয়া টিনের ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত নাদিম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর সকাল ৭টার দিকে নাদিম নিখোঁজ হন। এরপর শুক্রবার সকালে দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের ভাড়া দেওয়া একটি টিনের ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তাঁর ছেলে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় নাদিমের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, ওই ঘরে নড়াইল জেলার বাসিন্দা হাকিম মোল্লা নামে এক ব্যক্তি ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তাঁর সঙ্গে নিহতের স্ত্রীর কোনো সম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরে নাদিমকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, নিহতের পারিবারিক ও দাম্পত্য বিরোধের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।