, , ,
শিরোনামঃ
৭ নভেম্বর উপলক্ষে দেশবাসী ও নেতাকর্মীদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুু মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সেলিম হোসেন দিপু রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও সংহতির আহ্বান যুবদল নেতা সজলের শ্রমিকদের সচেতনতায় ভেস্তে গেছে পোশাকশিল্প ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত: রাজীব শ্রমিক অসন্তোষের মধ্যেও সচল সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের শিল্পাঞ্চল, সমন্বয়ে নেতৃত্বে সজীব ঘুষ-হয়রানি বন্ধ হলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দিতে পারব’—মাসুদুজ্জামান বন্দরে পারিবারিক কলহের জেরে তিন সন্তানের জনকের মৃত্যু, মর্গে মরদেহ শ্রমিক অসন্তোষে ইন্ধনদাতাদের হুঁশিয়ারি এমপি নজরুল ইসলাম আজাদের, বিসিক শিল্পাঞ্চলে কারখানা পরিদর্শন শ্রমিক অসন্তোষ নিরসনে নারায়ণগঞ্জে সমন্বয় বৈঠক, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের তাগিদ

৭ নভেম্বর উপলক্ষে দেশবাসী ও নেতাকর্মীদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুু

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্তুু।

দিবসটি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করে জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

মমতাজ উদ্দিন মন্তুু বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। এ দিবসের চেতনা আমাদের জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রেরণা জোগায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব এবং জাতীয়তাবাদী চেতনার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার দিন এটি।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য ও সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ধরনের বিভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি দেশবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র, জাতীয় ঐক্য ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।