, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে ৩ যানবাহনকে জরিমানা ; হর্ণ জব্দ আড়াইহাজারে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার  জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ রংপুরকে উন্নয়নের আলোয় আনতে কাজ করছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই শহিদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আদর্শ স্কুলে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শ্রদ্ধা ও নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন নারায়ণগঞ্জে শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গার্মেন্টস শ্রমিক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ২৭৪৫ পিছ ইয়াবাসহ এক যুবক আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। সোমবার (৪ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেকপোস্টে এক যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম মিছবাহ উদ্দিন রিয়াদ (২০), সে কক্সবাজারে উঁখিয়া থানার মো. ফয়েজ আহাম্মদের ছেলে। তল্লাশি চালানোর সময়ে তার কাছ থেকে ২ হাজার ৭৪৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব এই তথ্য জানান র‌্যাব-১১‘র মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মিছবাহ উদ্দিন রিয়াদ দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম থেকে ঢাকা ও নারায়ণগঞ্জসহ এর আশপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। আটক আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েল করা হয়েছে। এছাড়া, আটক রিয়াদের বিরুদ্ধে চট্টগ্রামে আরও দুইটি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।