রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১’র অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার  নারায়ণগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ ফতুল্লার কাশিপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ; দুইজন আটক  ফতুল্লায় পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার  ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেফতার  রূপগঞ্জে ছিনতাই,চাঁদাবাজি ও মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজেও এগিয়ে আসার আহবান ওসির তারেক রহমান এমন একটি নাম, যা এখন বিএনপির অপর নাম: এড. টিপু স্ত্রী প্রবাসে ; শাশুড়িকে ধর্ষণের ঘটনায় জামাতা গ্রেপ্তার  ফতুল্লায় আপন ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাইয়ের বিরুদ্ধে বাবার মামলা  তারেক রহমানকে নারায়ণগঞ্জ বিএনপির সংবর্ধনা, হাত নেড়ে সাড়া দিলেন প্রধানমন্ত্রী 

সিদ্ধিরগঞ্জে ২৭৪৫ পিছ ইয়াবাসহ এক যুবক আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। সোমবার (৪ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেকপোস্টে এক যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম মিছবাহ উদ্দিন রিয়াদ (২০), সে কক্সবাজারে উঁখিয়া থানার মো. ফয়েজ আহাম্মদের ছেলে। তল্লাশি চালানোর সময়ে তার কাছ থেকে ২ হাজার ৭৪৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব এই তথ্য জানান র‌্যাব-১১‘র মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মিছবাহ উদ্দিন রিয়াদ দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম থেকে ঢাকা ও নারায়ণগঞ্জসহ এর আশপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। আটক আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েল করা হয়েছে। এছাড়া, আটক রিয়াদের বিরুদ্ধে চট্টগ্রামে আরও দুইটি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।