, , ,
শিরোনামঃ
‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ হবে সবার, তরুণদের ঐক্যবদ্ধ করার প্রত্যয় সাহেদ আহমেদের নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, উদ্ধার পিস্তল-গুলি ও মাদক সিদ্ধিরগঞ্জে কাবাডির জমজমাট লড়াই, চ্যাম্পিয়ন কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়ন কাবাডির কৌশল থেকে সমাজ গঠন—তরুণদের নিয়ে রনির নতুন বার্তা বন্দরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জে প্রবাসী মাল্টিকেয়ার হসপিটালের উদ্বোধন, ৩১ অক্টোবর পর্যন্ত বিনামূল্যে চিকিৎসাসেবা ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার নারায়ণগঞ্জে দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসক রায়হান কবিরের শুভেচ্ছা ফেসবুকে প্রেমের ফাঁদে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ, ব্যক্তিগত ছবি ছড়ানোর হুমকিতে যুবক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে প্রবাসী মাল্টিকেয়ার হসপিটালের উদ্বোধন, ৩১ অক্টোবর পর্যন্ত বিনামূল্যে চিকিৎসাসেবা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে প্রবাসী মাল্টিকেয়ার হসপিটাল। হাসপাতালটির উদ্বোধন উপলক্ষে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সব শ্রেণি-পেশার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে চিটাগংরোডের ভূমিপল্লি এলাকায় হাসপাতালটির উদ্বোধন করেন এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লায়ন মো. হযরত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে একঝাঁক কোরআনের পাখি ও স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন আলোর সন্ধানী ব্লাড ও সমাজকল্যাণ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. সুমন হোসেনসহ আলোর সন্ধানী ব্লাড ও সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রমজান ভূঁইয়া ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পাইনাদী দারুল উলুম কওমি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমিনুল ইহসান আবরার। পরে কোরআনের পাখিদের সঙ্গে দুপুরের ভোজের আয়োজন করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উদ্বোধন উপলক্ষে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে। এ ক্যাম্পে সব শ্রেণি-পেশার মানুষ চিকিৎসাসেবা নিতে পারবেন।

হাসপাতালটিতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) সুবিধা রয়েছে। আধুনিক চিকিৎসাসেবার পাশাপাশি সাধারণ মানুষের জন্য সেবার সুযোগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়েছে।

প্রবাসী মাল্টিকেয়ার হসপিটালের চেয়ারম্যান ও সিইও লায়ন মো. হযরত আলী বলেন, “মানুষের দোরগোড়ায় উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই আমরা প্রবাসী মাল্টিকেয়ার হসপিটালের যাত্রা শুরু করেছি। আমরা চাই, এলাকার মানুষ যেন প্রয়োজনের সময় মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পান। বিশেষ করে সাধারণ ও অসচ্ছল মানুষ যাতে আর্থিক সংকটের কারণে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে।
হাসপাতালের উদ্বোধন উপলক্ষে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব শ্রেণি-পেশার মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়াতে এবং সেবার মানসিকতা নিয়ে কাজ করতে চাই। আমাদের হাসপাতালে আইসিইউ ও এনআইসিইউ সুবিধাও রয়েছে। ভবিষ্যতেও মানুষের আস্থা অর্জন করে আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।

আমি বিশ্বাস করি, চিকিৎসাসেবা শুধু একটি পেশা নয়, এটি মানুষের প্রতি দায়িত্ব ও মানবিকতারও অংশ। এ উদ্যোগ বাস্তবায়নে সবার দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।