, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ২কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম চাষাড়ায় শুভ হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ৩ জন গ্রেফতার শহীদ শাওনের ৫ম শাহাদাৎ বার্ষিকী ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দিপুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত পুলিশ সুপাররে নির্দেশনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২২ জন শাওন হত্যার বিচার ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির দাবি অকিল উদ্দিন ভুঁইয়ার  শাওন হত্যাসহ গত ১৭ বছরে দেশে সংগঠিত সকল গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতেই হবে: মামুন মাহমুদ  সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে কলেজের দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম করেছে। গত ৫ সেপ্টেম্বর শনিবার রাতে এ ঘটনা ঘটে।
আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলখান এলাকার বাবুল মিয়ার সাথে একই এলাকার শাহীন আকন্দের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শনিবার রাতে শাহীন আকন্দ, তুহিন, নাঈম, আলামীনসহ ১৫/১৬ সদস্যের একদল যুবক দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাবুল মিয়াকে খোজঁতে পলখান বাজারে যায়। এসময় বাবুল মিয়াকে না পেয়ে তার কলেজ পড়ুয়া ছেলে আলতাফ হোসেন(১৯) ও সিফাত হোসেনকে(২৩) একটি দোকানে বসা অবস্থায় পেয়ে হামলা তাদের উপর চালায়।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে তাদের গুরুতর জখম করে। এসময় বাঁধা দিতে গেলে হামলাকারীরা সাত্তার আলী(২৪) নামে আরো এক যুবককে কুপিয়ে জখম করে। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় । পরে আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আলতাফ হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এএইচ এম সালাউদ্দিন বলেন, বাবুল মিয়া বাদী হয়ে শাহীন আকন্দসহ ৯ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ ঘটনায় জড়িতে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।