, , ,
শিরোনামঃ
চাষাঢ়ায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, মাদক বিরোধের জেরে হত্যার সন্দেহ রুপগঞ্জে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্মম নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার  রুপগঞ্জে দেশীয় পাইপগানসহ ইমন খলিফা গ্রেপ্তার  সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার ডিজিএফআই পরিচয়ে অপহরণ, পাজেরো থেকে সিএনজি চালক উদ্ধার স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে বদলীজনিত বিদায়ী সম্মাননা স্মারক প্রদান নারায়ণগঞ্জে নতুন এসপি হাবিবুর রহমান, আইনশৃঙ্খলা নিয়ে বড় প্রত্যাশা জেলাবাসীর নারায়ণগঞ্জ সদরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রুপগঞ্জে দেশীয় পাইপগানসহ ইমন খলিফা গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ  

রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগানসহ ইমন খলিফা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ সদর কোম্পানি ও রূপগঞ্জ থানা পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইমন খলিফাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়।

গ্রেপ্তার ইমন ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার তারাবুনিয়া এলাকার মধু খলিফার ছেলে। বর্তমানে তিনি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে বসবাস করেন।

পরে ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই ব্লকের একটি ভবনের সিলিংয়ের ওপর থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, ইমনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধার করা অস্ত্রসহ তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।