নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ ফাহিমা খানম(২০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার (৫সেপ্টেম্বর ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।
এর আগে নারায়ণগঞ্জ জেলার নবাগত এসপি হাবিবুর রহমান এর নির্দেশে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল বারিক এট তত্ত্বাবধানে শুক্রবার সন্ধ্যা সারে ৭ টার দিকে উপজেলা পিরোজপুর ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ফাহিমা খানম ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার চন্দ্রখলা এলাকার মৃত সোহাগ খাঁনের মেয়ে।
এসময় গ্রেপ্তারকৃতর কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply