, , ,
শিরোনামঃ
শাওন হত্যাসহ গত ১৭ বছরে দেশে সংগঠিত সকল গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতেই হবে: মামুন মাহমুদ  সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  সদর উপজেলা ইউএনও কার্যালয়ে আগুন; কম্পিউটার, ল্যাপটপসহ প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে ছাই চীনা ব্যবসায়ীর লুট হওয়া এক কোটি টাকার মধ্যে ৯৭ লাখ টাকা উদ্ধার ; তিনজন গ্রেপ্তার  নৈতিক ও মানবিক মূল্যবোধের জাগরণে আমাদের এগিয়ে আসতে হবে: এমপি কালাম সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান তিন মাদকসেবীকে আটক করে দুই মাসের কারাদণ্ড ও জরিমানা  ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব’—নারায়ণগঞ্জে শফিকুর রহমান চাষাঢ়ায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, মাদক বিরোধের জেরে হত্যার সন্দেহ রুপগঞ্জে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্মম নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার  রুপগঞ্জে দেশীয় পাইপগানসহ ইমন খলিফা গ্রেপ্তার 

চীনা ব্যবসায়ীর লুট হওয়া এক কোটি টাকার মধ্যে ৯৭ লাখ টাকা উদ্ধার ; তিনজন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

রূপগঞ্জে চীনা পোশাক ব্যবসায়ীর গাড়ি থেকে লুট হওয়া এক কোটি টাকার মধ্যে ৯৭ লাখ টাকা উদ্ধার করেছে গাজীপুর শিল্প পুলিশ। এ ঘটনায় গাড়িচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন।

গ্রেপ্তাররা হলেন চীনা ব্যবসায়ীর গাড়িচালক জাহিদ হাসান (৩০), মো. আক্তারুজ্জামান (৫১) ও তার স্ত্রী নাসিমা আক্তার (২৪)।

পুলিশ সুপার জানান, গত ১ সেপ্টেম্বর রূপগঞ্জের ক্যাডেট ক্লাবের সামনে পরিকল্পিতভাবে এক কোটি টাকা নিয়ে পালিয়ে যান গাড়িচালক জাহিদ হাসান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে লুট হওয়া ৯৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি তিন লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার করা টাকা ও গ্রেপ্তারদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।