নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে আটক তিন মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সোনারগাঁ থানা পুলিশ। পরে তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), সোনারগাঁ মো. মামুন সরকার তিনজনকে দুই মাস করে কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন—সিফাত হাওলাদার (১৯), চর ভূলুয়া দক্ষিণপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে; মো. হৃদয় (২২), একই এলাকার আজগরের ছেলে এবং মো. বিজয় (১৯), মুরাদপুর দেওয়ানবাগ এলাকার সাইদুর রহমানের ছেলে। তারা সবাই সোনারগাঁ থানার বাসিন্দা।
পুলিশ জানায়, মাদক উদ্ধার ও মাদকসেবীদের আটকের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
Leave a Reply