, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ২কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম চাষাড়ায় শুভ হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ৩ জন গ্রেফতার শহীদ শাওনের ৫ম শাহাদাৎ বার্ষিকী ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দিপুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত পুলিশ সুপাররে নির্দেশনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২২ জন শাওন হত্যার বিচার ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির দাবি অকিল উদ্দিন ভুঁইয়ার  শাওন হত্যাসহ গত ১৭ বছরে দেশে সংগঠিত সকল গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতেই হবে: মামুন মাহমুদ  সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে মোট ৬৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় ৫ সেপ্টেম্বর ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় স্বপ্ন শপের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালান এসআই (নিঃ) মাসুম বিল্লাহ ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে বাবু (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মুন্সীগঞ্জ সদর থানার হুগশা কান্দি (বেহুলা কান্দি) এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের সানারপাড় চৌরাস্তা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তার হেফাজত থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

অন্যদিকে, ৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইলো এলাকার নুর উদ্দিন সুপার শপের সামনে অভিযান চালায় পুলিশ। এসআই (নিঃ) মোঃ ওয়ালি উল্লাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ খোকন (৩৫) নামে অপর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ভোলার চরফ্যাশন থানার রসুলপুর এলাকার সেকেন্দার দেওয়ানের ছেলে এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের সাইলো আঙ্গুলের বাড়ি এলাকায় বসবাস করছিলেন। তার কাছ থেকে ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।