, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পূজা উদযাপন ফ্রন্টের বস্ত্র বিতরণ, সম্প্রীতি ও অধিকার রক্ষার অঙ্গীকার রূপগঞ্জে ঋণখেলাপি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ব্যবসায়ী গ্রেপ্তার ইয়াবা সেবনের দায়ে সোনারগাঁয়ে ২ জনের কারাদণ্ড সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ১৮ হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় পাশে থাকবে বিএনপি: মনিরুল ইসলাম সজল রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অবৈধ ইজিবাইক চলাচলের দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, ১,২৫,০০ মিটার জাল জব্দ ও ধ্বংস নারায়ণগঞ্জে পিস্তল, হেরোইন ও নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার রূপগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রূপগঞ্জে ঋণখেলাপি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঋণখেলাপি মামলায় ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী মো. আশরাফ উদ্দিন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আশরাফ উদ্দিন খান (৪২) তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া এলাকার বাসিন্দা ও মেসার্স ওয়ালিউল্লাহ টেক্সটাইল মিলের মালিক। তিনি মো. ওলিউল্লাহ খানের ছেলে।

রূপগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফ উদ্দিন খানের বিরুদ্ধে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কাঁচপুর শাখার করা পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে ২০ লাখ টাকা ঋণখেলাপির একটি মামলায় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। মামলাটির নম্বর ১৬৪৯/২৫।

এ ছাড়া তাঁর বিরুদ্ধে ১ কোটি ১১ লাখ টাকা আদায়ের একটি অর্থঋণ মামলা রয়েছে। মামলাটির নম্বর ৭/২৫। পাশাপাশি আরও তিনটি সিআর মামলায় তাঁর বিরুদ্ধে মোট ৮৭ লাখ ২০ হাজার টাকা দাবির তথ্য রয়েছে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার জানান, বিভিন্ন প্রযুক্তির সহায়তায় তথ্য সংগ্রহ করে যাত্রামুড়া এলাকায় অভিযান চালিয়ে আশরাফ উদ্দিন খানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, “আদালতের সাজা পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।