, , ,
শিরোনামঃ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার নারায়ণগঞ্জে দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসক রায়হান কবিরের শুভেচ্ছা ফেসবুকে প্রেমের ফাঁদে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ, ব্যক্তিগত ছবি ছড়ানোর হুমকিতে যুবক গ্রেপ্তার আড়াইহাজারে নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দি শ্রমিকের লাশ উদ্ধার, স্ত্রী আটক সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যা: প্রধান অভিযুক্ত রনি গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার বন্দরে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির খবরে বিরিয়ানির দোকানে পুলিশের অভিযান আড়াইহাজারে হত্যা মামলার আসামির বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার নারায়ণগঞ্জের আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন মন্ত্রী আবদুল মঈন খান দলের কেউ অন্যায় করলে ছাড় পাবে না: মামুন মাহমুদ

বন্দরে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির খবরে বিরিয়ানির দোকানে পুলিশের অভিযান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের বন্দরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতির খবর পেয়ে একটি বিরিয়ানির দোকানে অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দি গ্রামের ‘আসলাম বিরিয়ানি’ দোকানে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জুমার নামাজের পর বুরুন্দি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া তাঁদের দুপুরের খাবারের জন্য স্থানীয় ‘আসলাম বিরিয়ানি’ দোকানে খাবারের অর্ডার দেওয়া হয়েছে বলেও তথ্য পাওয়া যায়। এ খবরের ভিত্তিতে দুপুরে দোকানটিতে অবস্থান নেয় পুলিশ।

দোকানটির পরিচালক আসলাম মিয়া জানান, বৃহস্পতিবার রাতে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে ২০০ প্যাকেট বিরিয়ানির অর্ডার দেওয়া হয়। অর্ডারের বিপরীতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩০ হাজার ৫০০ টাকা পরিশোধ করা হয়। অর্ডারকারীরা তাঁকে জানিয়েছিলেন, জুমার নামাজের পর তাঁরা দোকানে বসে খাবার খাবেন। তবে শুক্রবার দুপুরে পুলিশ সেখানে অবস্থান নেওয়ার পর অর্ডারকারীদের কেউ দোকানে আসেননি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীরা মিছিল করার উদ্দেশ্যে জুমার নামাজের পর সেখানে দুপুরের খাবার খাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এরপরই আমরা সেখানে অবস্থান নিই।”

তিনি আরও বলেন, বন্দরে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। এ বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে।

তবে বিরিয়ানির অর্ডারদাতারা কারা এবং তাঁদের সঙ্গে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।