নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মজিবর (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তিনি ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমতের সহযোগী হিসেবে পরিচিত বলে জানা গেছে।
রোববার (১ নভেম্বর) বিকেলে ফতুল্লার লালখা এলাকার পূর্ব শেয়াচর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মজিবর ওই এলাকার মৃত চানমিয়া সরদারের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অভিযানে অংশ নেওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় অভিযান চালিয়ে রোববার বিকেলে মজিবরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply