নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের নামে কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সদস্যসচিব সাহেদ আহমেদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে সতর্ক ও ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সাহেদ আহমেদ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের অবৈধ কর্মকাণ্ড, সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার অনুরোধ জানাচ্ছেন তিনি।
তিনি নেতাকর্মীদের নির্ধারিত সময়ে রাজপথে সক্রিয় ও সতর্ক অবস্থান বজায় রাখার আহ্বান জানান।
Leave a Reply