, , ,
শিরোনামঃ
‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ হবে সবার, তরুণদের ঐক্যবদ্ধ করার প্রত্যয় সাহেদ আহমেদের নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, উদ্ধার পিস্তল-গুলি ও মাদক সিদ্ধিরগঞ্জে কাবাডির জমজমাট লড়াই, চ্যাম্পিয়ন কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়ন কাবাডির কৌশল থেকে সমাজ গঠন—তরুণদের নিয়ে রনির নতুন বার্তা বন্দরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জে প্রবাসী মাল্টিকেয়ার হসপিটালের উদ্বোধন, ৩১ অক্টোবর পর্যন্ত বিনামূল্যে চিকিৎসাসেবা ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার নারায়ণগঞ্জে দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসক রায়হান কবিরের শুভেচ্ছা ফেসবুকে প্রেমের ফাঁদে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ, ব্যক্তিগত ছবি ছড়ানোর হুমকিতে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, উদ্ধার পিস্তল-গুলি ও মাদক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন মামলার আসামি রয়েছেন। এ সময় সিদ্ধিরগঞ্জে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের সাতটি থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ী, ৪৮ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১৩ জন, একজন ছিনতাইকারী, নিয়মিত মামলার দুই আসামি, অন্যান্য ধারায় পাঁচজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

থানাভিত্তিক তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানায় মাদকসেবনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানা পুলিশ ৩২ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ী, ১০ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত দুজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৫ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ী, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ একজন, নয়জন মাদকসেবী, একজন ছিনতাইকারী এবং পরোয়ানাভুক্ত একজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করে।

বন্দর থানা পুলিশ নয়জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত একজন এবং নিয়মিত মামলার চার আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করে। সোনারগাঁ থানা পুলিশ ১১১ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ী, ১৭ জন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত দুজনসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করে।

এ ছাড়া রূপগঞ্জ থানা পুলিশ মাদকসেবনের অভিযোগে একজন, পরোয়ানাভুক্ত সাতজন, অন্যান্য ধারায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করে। আড়াইহাজার থানা পুলিশ নিয়মিত মামলার একজন আসামিকে গ্রেপ্তার করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযান, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।