, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে ইজিবাইক-মিশুকে ভাড়া নৈরাজ্য, ক্ষুব্ধ যাত্রীরা ধলেশ্বরী নদীতে মিলল নারায়ণগঞ্জের নিখোঁজ তরুণের মরদেহ স্থানীয় নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন, অঙ্গসংগঠনেও নেতৃত্বের সংকট নারায়ণগঞ্জে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে আলোচনা; শিশুদের জন্য নিরাপদ মাঠ ও খেলাধুলার পরিবেশ নিশ্চিতের তাগিদ “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—নারায়ণগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী সাখাওয়াতের সঙ্গে অসদাচরণের অভিযোগে বিএনপির দুই নেতাকে শোকজ আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক পদ থেকে অ্যাডভোকেট সামছুন নূর বাঁধনের পদত্যাগ হকার ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ শহর: সম্মিলিত উদ্যোগের প্রশংসা নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের নারায়ণগঞ্জে পুলিশ মেধাবৃত্তির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৮ টাকা, শিক্ষার্থীদের ৩৪

নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ উৎসবের সমাপনী

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আয়োজিত তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. রায়হান কবির।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর বিদ্রোহ, প্রেম ও মানবতার বাণী আজও আমাদের পথ দেখায়। তরুণ প্রজন্মকে নজরুলের চেতনায় উদ্বুদ্ধ করাই এই উৎসবের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে নজরুলের ভূমিকা অনস্বীকার্য। এ কারণে জেলা প্রশাসন নিয়মিতভাবে নজরুলচর্চাকে উৎসাহিত করে যাবে।

তিন দিনব্যাপী উৎসবে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য, আলোচনা সভা এবং নজরুলবিষয়ক বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কবি-সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন স্কুলের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমির সদস্য, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।