, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে দুই শিল্পপ্রতিষ্ঠানে ডাকাতি: আন্তজেলা অভিযানে ৫ জন গ্রেপ্তার, উদ্ধার ২০০ কেজি তামার তার বন্দরে প্রবাসীর স্ত্রী হত্যা: মৃত্যুদণ্ড কমিয়ে আসামির যাবজ্জীবন নারায়ণগঞ্জে ডিবির অভিযানে আটক আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর স্মৃতির টানে এক মঞ্চে তোলারামের সাবেক শিক্ষার্থীরা, ২৮ নভেম্বর ওসমানী স্টেডিয়ামে মহামিলন নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদকসেবী ৯৪ ১০৭ বারেও জমা পড়েনি ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র, রিফাতকে আইনজীবীসহ তদন্ত কর্মকর্তার কাছে যাওয়ার নির্দেশ নারায়ণগঞ্জে ফিরলে শামীম ওসমানের হাত-পা ভাঙার হুঁশিয়ারি টিপুর ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতার সহযোগী মজিবর গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করল ডিবি দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দিলেন জেলা প্রশাসক

নারায়ণগঞ্জে ডিবির অভিযানে আটক আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ শহরে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগে অভিযুক্ত আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূরকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের খানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম।

তিনি জানান, আক্তার নূরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া নেওয়া হবে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আক্তার নূরের বিরুদ্ধে নারায়ণগঞ্জ শহরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময়ও তার বিরুদ্ধে সন্ত্রাসী হামলায় অংশ নেওয়ার অভিযোগ ওঠে।

আক্তার নূর নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। আজমেরী ওসমানের বিরুদ্ধেও মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আজমেরী ওসমান ও তার ঘনিষ্ঠ সহযোগীদের অনেকেই আত্মগোপনে চলে যান। এরই ধারাবাহিকতায় আক্তার নূরকে আটকের ঘটনা নারায়ণগঞ্জের অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।