শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আমাদের আদর্শিকভাবে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে হবে: আশা আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আড়াইহাজারে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  আইভীর মুক্তির পর চুনকা কুটিরের চারপাশে পুলিশের নজরদারি, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন ফতুল্লায় মাদক বিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার  ফতুল্লায় ১৫ শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেপ্তার  শিল্প ও বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জের পরিকল্পিত উন্নয়নে গঠিত হলো “এনডিএ” প্রজ্ঞাপন জারি ৫ দিনেও পরিচয় মিলেনি ডেমরা থেকে উদ্ধার হওয়া লাশের রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দু’জন নারায়ণগঞ্জে গ্রেপ্তার  নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের তালা ভেঙ্গে মালামাল চুরি

নারায়ণগঞ্জ জেলা বিএনপি যে নতুন আহ্বায়ক কমিটি, এটা জনগণের আস্থাশীল হবে: রাজিব

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ভয়ংকর পরিকল্পনা নিয়ে ওঁৎ পেতে আছে। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। জাতি এখন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। যে গণতন্ত্রের জন্য এতো জীবন গেলো সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে। তার আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নেওয়ার কথা বলেন রিজভী আহমেদ। জাতি এখন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে।

রবিবার ( ১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি নিয়ে রিজভী বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছে তারা সব সময় আন্দোলন সংগ্রামে কাজ করেছেন। এক সময় আমরা গণতন্ত্রের চর্চা করতে পারতাম না, অনুশীলন করতে পারতাম না, সমাবেশ করতে পারতাম না। আমাদের নেতাকর্মীদের গুম, খুন ও হত্যা করা হয়েছে। এক ভংঙ্কর দানব শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যত্থানে পালিয়ে যেতে বাদ্য হয়েছে। সুতরাং নারায়ণগঞ্জ জেলা বিএনপির মামুন মাহমুদ, দিপু ভূঁইয়া, রাজিব ও টুটুলের নেতৃত্বে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপি যে নতুন আহ্বায়ক কমিটি, এটা জনগণের আস্থাশীল হবে। এই কমিটি নারায়ণগঞ্জে মাফিয়া শামীম ওসমানদের যে রাজত্ব ছিলো, তাদের সেই ভয়ংকর মাফিয়াতন্ত্রকে ভেঙ্গে একটি সামাজিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করবে।

এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মো. মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাশেকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল, সদস্য গিয়াসউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।