বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম  বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে স্কুল দপ্তরীর মৃত্যু  আওয়ামীলীগ নেতার সভাপতিত্বে জিয়াউর রহমানের নামে দোয়া মাহফিল, অতিথি এমপি কালাম, তোলপাড়  চাষাড়ায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রির দায়ে তিন ফার্মেসীকে জরিমানা বন্দরে চাঁদা না পেয়ে পোশাক কারখানার এক কর্মকর্তাকে কুপিয়ে জখম সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় দুই আসামি গ্রেপ্তার  মিছিল করে জনমনে আতঙ্ক,নিষিদ্ধ আওয়ামীলীগের চার নেতা গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ডে ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার  কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে স্কুল দপ্তরীর মৃত্যু 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দর উপজেলাধীন হাজীপুর এলাকায় টিউবওয়েল বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল দপ্তরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টায় হাজীপুর এলাকার পূর্ব হাজীপুর কবরস্থান রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহমদ আলী (৪০) হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ছিলেন। তিনি মৃত আমানুল্লাহ মেম্বারের ছেলে এবং পূর্ব হাজীপুর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব হাজীপুর কবরস্থান রোডের বাসিন্দা মোহাম্মদ রাজুর বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। এ সময় টিউবওয়েলের লোহার পাইপ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে আহমদ আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর অবস্থায় তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জুয়েল (২৮) ও জামান (৪৭) নামে আরও দুইজন আহত হন। আহত জুয়েলকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে এবং জামানকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।