বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
চাষাড়ায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রির দায়ে তিন ফার্মেসীকে জরিমানা বন্দরে চাঁদা না পেয়ে পোশাক কারখানার এক কর্মকর্তাকে কুপিয়ে জখম সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় দুই আসামি গ্রেপ্তার  মিছিল করে জনমনে আতঙ্ক,নিষিদ্ধ আওয়ামীলীগের চার নেতা গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ডে ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার  কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে বিকল্পধারার শোক বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু

সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ডে ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ফারুক মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের একটি গরুর খামারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ শিশুটির পরিবারের।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে রাতেই অভিযুক্ত মো. ফারুক মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযুক্ত মো. ফারুক মোল্লা পটুয়াখালীর গলাচিপা থানার চর বিশ্বাস এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে।

মামলার বরাতে পুলিশ জানায়, রাতে বোনের বাসা থেকে নিজের বাসায় ফেরার পথে প্রতিবেশী ফারুক মোল্লা শিশুটিকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে হাজী ফোরকান আহমেদের গরুর খামারের একটি ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ফারুক মোল্লাকে গণপিটুনি দেয়।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি মিমাংসা ও ধামাচাপা দেওয়ারও চেষ্টা করেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “ভুক্তভোগী শিশুর মা থানায় নির্যাতনের চেষ্টার অভিযোগে একটি অভিযোগ দিয়েছেন। আমরা রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। তিনি প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছেন।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।