নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল ভূইয়ার ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা তরুণদলের সহ-সভাপতি হাজী মঃ আরিফ মীর।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে তিনি গণমাধ্যম ও তার ফেইসবুক আইডিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি স্ট্যাটাস দেন।
তার ফেইসবুক আইডিতে দেওয়া স্ট্যাটার্সটি হুবুহু তুলে ধরা হলো:- আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওয়াবারাকাতুহ।
প্রিয় সিদ্ধিরগঞ্জ বাসী আজ আমি মর্মাহত কারন আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বি বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তি গোদনাইলের ঐতিহ্য বাহী বংশের সন্তান বিশিষ্ট ব্যবসায়ী অসংখ্য মসজিদ মাদ্রাসার সভাপতি বা সন্মানিত উপদেষ্টা,সদস্য,সমাজ সেবক উকিলউদ্দিন ভুইয়া তার ব্যবহার আচরন অমায়িক কোন ভুল বুজাবুজির কিছু সমস্যা হতে পারে।আমরা মানুষ।তাই বলে গায়ে হাত তোলা আমাদেরকে অনেক ব্যথিত করেছে।এ রকম ঘটনার যেনো পুনরাবৃত্তি কারো সাথে না হয়। সে জন্য শুধু ৪ জন কে বহিষ্কার নয়। জেল জরিমানা সন্মান হানির পালিশম্যন্ড দলের ভিতর থেকে এ ধরনের জগন্য তম কাজ আর কেউ যেনো করতে সাহস না পায়।
মোঃ আরিফ মীর
সহ-সভাপতি
নারায়ণগঞ্জ জেলা তরুণ দল।
Leave a Reply