বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় মাদক বিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার  ফতুল্লায় ১৫ শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেপ্তার  শিল্প ও বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জের পরিকল্পিত উন্নয়নে গঠিত হলো “এনডিএ” প্রজ্ঞাপন জারি ৫ দিনেও পরিচয় মিলেনি ডেমরা থেকে উদ্ধার হওয়া লাশের রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দু’জন নারায়ণগঞ্জে গ্রেপ্তার  নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের তালা ভেঙ্গে মালামাল চুরি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসুদুজ্জামানের উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল  দীর্ঘদিন কারাবাসের পর মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী  নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে চায়না প্রতিনিধিদলের সাথে নাসিক প্রশাসকের মতবিনিময়  প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত

ফতুল্লায় মাদক বিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ফতুল্লা থানাধীন দেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফতুল্লার দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোড এলাকার সিরাজ কসাইয়ের ছেলে জুয়েল কসাই (৪৫) এবং জয়পুরহাট সদর উপজেলার কমল গ্রামের উলফত হোসেনের ছেলে ডালিম (২৭)। বর্তমানে ডালিম ফতুল্লার দেওভোগ প্রধান বাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

অভিযানকালে দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোডের ভূঁইয়া বাড়ি সংলগ্ন আল আমিনের মুদির দোকানের সামনে থেকে মাদক বিক্রির সময় দুই আসামিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৭ দশমিক ০৫ গ্রাম। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ফতুল্লা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। বিশেষ করে স্থানীয় যুবসমাজের মধ্যে ইয়াবা ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক ও অন্যান্য অপরাধ দমনে ফতুল্লা মডেল থানার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।