শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আমাদের আদর্শিকভাবে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে হবে: আশা আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আড়াইহাজারে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  আইভীর মুক্তির পর চুনকা কুটিরের চারপাশে পুলিশের নজরদারি, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন ফতুল্লায় মাদক বিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার  ফতুল্লায় ১৫ শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেপ্তার  শিল্প ও বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জের পরিকল্পিত উন্নয়নে গঠিত হলো “এনডিএ” প্রজ্ঞাপন জারি ৫ দিনেও পরিচয় মিলেনি ডেমরা থেকে উদ্ধার হওয়া লাশের রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দু’জন নারায়ণগঞ্জে গ্রেপ্তার  নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের তালা ভেঙ্গে মালামাল চুরি

আমাদের আদর্শিকভাবে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে হবে: আশা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দরে মহানগর ছাত্রদলের উদ্যোগে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বন্দর উপজেলাধীন মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাউসার আশা।

তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি নাম নয় একটা কনসেপ্ট। তার মূল শক্তি ছিল সততা ও সাহসিকতা ও দেশপ্রেম।  আর তার দেশপ্রেমের কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশীয় ও  আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে শাহাদাৎ বরণ করতে হয়েছিল। তাই আমাদের আদর্শিকভাবে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে হবে।”

তিনি আরো বলেন, “নতুন প্রজন্মের যারা আমাদের আদর্শিক পিতা জিয়াউর রহমানকে দেখতে পারিনি, তারা দেখছি আমাদের আদর্শিক মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আমরা দেখেছি তার দৃঢ়তা, তার আপোষহীনতা। আমরা দেখেছি কিভাবে তিনি গণতন্ত্রের জন্য লড়ে গেছেন। আমরা তার আদর্শকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো।”

ছাত্রদল নেতা সাকিব মোহাম্মদ রাইয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্দর, উপজেলা সাবেক ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদ বশির।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।