নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বন্দরে মহানগর ছাত্রদলের উদ্যোগে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বন্দর উপজেলাধীন মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাউসার আশা।
তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি নাম নয় একটা কনসেপ্ট। তার মূল শক্তি ছিল সততা ও সাহসিকতা ও দেশপ্রেম। আর তার দেশপ্রেমের কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে শাহাদাৎ বরণ করতে হয়েছিল। তাই আমাদের আদর্শিকভাবে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে হবে।”
তিনি আরো বলেন, “নতুন প্রজন্মের যারা আমাদের আদর্শিক পিতা জিয়াউর রহমানকে দেখতে পারিনি, তারা দেখছি আমাদের আদর্শিক মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আমরা দেখেছি তার দৃঢ়তা, তার আপোষহীনতা। আমরা দেখেছি কিভাবে তিনি গণতন্ত্রের জন্য লড়ে গেছেন। আমরা তার আদর্শকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো।”
ছাত্রদল নেতা সাকিব মোহাম্মদ রাইয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্দর, উপজেলা সাবেক ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদ বশির।