শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আমাদের আদর্শিকভাবে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে হবে: আশা আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আড়াইহাজারে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  আইভীর মুক্তির পর চুনকা কুটিরের চারপাশে পুলিশের নজরদারি, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন ফতুল্লায় মাদক বিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার  ফতুল্লায় ১৫ শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেপ্তার  শিল্প ও বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জের পরিকল্পিত উন্নয়নে গঠিত হলো “এনডিএ” প্রজ্ঞাপন জারি ৫ দিনেও পরিচয় মিলেনি ডেমরা থেকে উদ্ধার হওয়া লাশের রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দু’জন নারায়ণগঞ্জে গ্রেপ্তার  নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের তালা ভেঙ্গে মালামাল চুরি

আড়াইহাজারে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

আড়াইহাজারে নানাবাড়ির বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাত ও এগারো বছর বয়সী দুই শিশু মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।

নিহতরা হলেন: পাশের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল ও আকিবুলের ছোটভাই সাফওয়ান।

আকিবুল স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের মাদরাসার ছাত্র ও সাফওয়ান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, ঈদের ছুটিতে নানাবাড়িতে বেড়াতে আসেন এ দুই সহোদর। দুপুর বারোটার দিকে নানাবাড়ির পুকুরে গোসল নামেন এ দুই ভাই। সাতার না জানায় দুʼজনই গভীরে তলিয়ে মারা যান।

স্বজনরা তাদের দেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি সবজেল।

“পরিবারের কোনো অভিযোগ না থাকায় লিখিত দিয়ে তারা মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য নিয়ে যায়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।