নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সেন্টাল খেয়া ঘাটে জ্বালানি সংকটের কারণে আগামীকাল দুপুরের পর থেকে দুই পাড়ে ট্রলার চলাচল বন্ধ হওয়ার আশংকা এতে দুইপাড়ের জনসাধারণের ভোগান্তি চরম আকার ধারণ করতে পারে বলে জানা গেছে। দীর্ঘকাল ধরে এই ঘাটে ইঞ্জিন চালিত নৌকা-ট্রলার চলাচল করে আসছিল। এই ঘাট দিয়ে প্রতিদিন গার্মেন্টস শ্রমিকসহ হাজার হাজার জনসাধারণ পারাপার হয়।
স্থানীয় ও ঘাটের মাঝিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ঘাট দিয়ে দৈনিক কয়েক হাজার মানুষ পারাপার হয়। জনসাধারণের সুবিধার্থে দিনরাত ২৪ ঘন্টা মানুষ পারাপারের জন্য ট্রলার চলাচল অব্যাহত থাকে। বর্তমান জ্বালানি সংকটের মধ্যেও ঘাটের ইজারাদার দিদার খন্দকার অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে ডিজেল সংগ্রহ করে ট্রলার চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করে আসছেন কিন্তু আর কোথাও থেকে ডিজেল সংগ্রহ করতে না পাড়ায় যতটুকু ডিজেল আছে তা দিয়ে আগামীকাল দুপুর অব্দি চলবে এরপর বিকেল থেকে হয়তো জ্বালানি সংকটের কারণে নদী পারাপারে ট্রলার চলাচল বন্ধ হয়ে যাবে।
এ বিষয় সেন্টাল খেয়া ঘাটের ইজারাদার মোঃ দিদার খন্দকার এর সাথে কথা হলে তিনি জানান, মধ্যপ্রার্চের যুদ্ধের কারণে বাংলাদেশে জ্বালানি সংকট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতোদিন বিভিন্ন জায়গা থেকে ডিজেল সংগ্রহ করে জনসাধারণ পারাপারে ট্রলার চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেছি। তবে এখন আর কোথাও ডিজেল সংগ্রহ করতে পারছিনা।
তিনি বলেন, এই ডিজেলের অভাবে সেন্ট্রাল ফেরিঘাটে ট্রলার চলাচল বন্ধ হয়ে যাচ্ছে যতটুকু ডিজেল আছে আগামীকাল দুপুর পর্যন্ত চলবে। আগামীকাল দুপুরের পর থেকে ডিজেলের অভাবে ট্রলারে যাত্রীদের নদী পাড়াপার বন্ধ হয়ে যাবে। বন্দর সেন্ট্রাল ফেরিঘাটে হয়তো ট্রলার চলবে না। জনসাধারণের সুবিধার্থে নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম, জেলা প্রশাসক, নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, পুলিশ সুপার, ভিআইডব্লিউটিএ, সদর থানা, নৌ থানা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খানের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদের সহযোগিতা কামনা করছি।
Leave a Reply