শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
এড. টিপুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শোকজ নারীরা আজ সমাজের কোনো অংশেই পিছিয়ে নেই: প্রশাসক সাখাওয়াত হোসেন শিক্ষার্থীরা ভবিষ্যতে বাংলাদেশ গঠন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে: মামুন মাহমুদ  রূপগঞ্জে বালু নদীর ওপর দীর্ঘদিনের প্রতীক্ষিত সেতু দ্রুত নির্মাণের দাবি দিপু ভূঁইয়ার ফেরিতে উঠতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে গেলো প্রাইভেটকার নারায়ণগঞ্জে প্রায় সাড়ে তিন লক্ষ শিশুকে টিকা প্রদান করা হবে: সিভিল সার্জন  সিদ্ধিরগঞ্জে দুই শিশু যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার বন্দরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী গ্রেপ্তার  বন্দরে মরিয়ম আক্তার নামে গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার  সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে হেরোইনসহ ৭ জনকে গ্রেপ্তার 

বন্দরে মরিয়ম আক্তার নামে গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:  

বন্দরে মরিয়ম আক্তার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বন্দর উপজেলার দাঁশেরগাও এলাকা থেকে ওই ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য  মর্গে প্রেরণ করা হয়।

আত্মহত্যাকারী গৃহবধূ মরিয়ম আক্তার বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দাঁশেরগাও এলাকার মিন্টু দাসের মেয়ে ও আরিফ হোসেনের স্ত্রী। এর আগে  বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল পৌনে ৭টায় উল্লেখিত এলাকায় এ ঘটনাটি ঘটে। আত্মহত্যার ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।   এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থাগ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। আত্মহত্যার কারন জানার জন্য পুলিশি তদন্ত অব্যহত আছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।