শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
খানপুর ৩০০ শয্যা হাসপাতালকে মরহুম খালেদা জিয়া হাসপাতাল নামকরণ করার দাবি এড. টিপুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শোকজ নারীরা আজ সমাজের কোনো অংশেই পিছিয়ে নেই: প্রশাসক সাখাওয়াত হোসেন শিক্ষার্থীরা ভবিষ্যতে বাংলাদেশ গঠন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে: মামুন মাহমুদ  রূপগঞ্জে বালু নদীর ওপর দীর্ঘদিনের প্রতীক্ষিত সেতু দ্রুত নির্মাণের দাবি দিপু ভূঁইয়ার ফেরিতে উঠতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে গেলো প্রাইভেটকার নারায়ণগঞ্জে প্রায় সাড়ে তিন লক্ষ শিশুকে টিকা প্রদান করা হবে: সিভিল সার্জন  সিদ্ধিরগঞ্জে দুই শিশু যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার বন্দরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী গ্রেপ্তার  বন্দরে মরিয়ম আক্তার নামে গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার 

শিক্ষার্থীরা ভবিষ্যতে বাংলাদেশ গঠন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে: মামুন মাহমুদ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “আমি একজন শিক্ষক, সব সময় নিজেকে শিক্ষকই মনে করি। দীর্ঘ ২৮ বছর শিক্ষকতা করেছি। শিক্ষার্থীদের দেখলে আমার মনটা ভরে যায়। শিক্ষার্থীদের কাছেই আমার সব প্রত্যাশা।”

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জালকুড়ি এলাকার মিজমিজি পাইনদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “শিক্ষার্থীরাই একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের নিয়েই আমার জীবন। আমি সবসময় তাদের সঙ্গেই থাকতে ভালোবাসি। আমার জীবন শুরু হয়েছে ছাত্রছাত্রীদের নিয়ে, শেষও হবে তাদের মধ্যে। জেলা পরিষদের দায়িত্ব আমি আংশিক সময়ের জন্য পালন করছি।”

বিদায় অনুষ্ঠানের প্রসঙ্গে তিনি বলেন, “বিদায় মানেই বেদনার বিষয়। তবে এই বিদায় আনন্দেরও, কারণ শিক্ষার্থীরা এই স্কুল থেকে বিদায় নিয়ে বৃহত্তর পরিসরে প্রবেশ করে। এটি আসলে ক্ষুদ্র পরিসর থেকে বড় পরিসরে যাওয়ার একটি ধাপ।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমরা আশা করি, তারা ভবিষ্যতে বাংলাদেশ গঠন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে। সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং তাদের জ্ঞান ও মেধা দেশের উন্নয়নে কাজে লাগাবে।”

তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।