নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
দীর্ঘদিনের নারায়ণগঞ্জ বাসীর দাবির প্রেক্ষিতে নারায়ণগঞ্জে অবস্থিত খানপুর ৩০০ শয্যা হাসপাতালের নাম মরহুম বেগম খালেদা জিয়া হাসপাতাল ও নারায়ণগঞ্জ কলেজের নামকরণ মরহুম হাজী জালালউদ্দিন কলেজ ও বিশ্ববিদ্যালয় নামকরণ করারজোর দাবী জানিয়েছেন নারায়ণগঞ্জ বাসীর পক্ষে মহানগর বিএনপির সদস্য সচিব গণমানুষের নেতা এড. আবু আল ইউসুফ খাঁন টিপু।
১ লা বৈশাখ বর্ষবরণের প্রথম দিনেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খাঁন টিপু নারায়ণগঞ্জ বাসীর দাবির প্রেক্ষিতে তিনি তার ফেইসবুক আইডিতে বিষয়টি তুলে ধরে একটি ষ্ট্যাটার্স দেন।
তার ষ্ট্যাটার্সটি হুবহু তুলে ধরা হলো:-আমি নাঃগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এডঃ মোঃ আবু আল ইউসুফ খান টিপু বাংলা নববর্ষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বর্ষবরণের ১লা বৈশাখে গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান, স্বাস্থ্য মন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর নিকট অনুরোধ ও আহ্বান নাঃগঞ্জ জনগনের হৃদয়ের কোঠা মনিতে আমাদের মা,মাটিও মানুষের নেত্রী মরহুম বেগম খালেদা জিয়া স্হান করে নেওয়ায় খালেদা জিয়ার স্মৃতিকে ধরে রাখার জন্য নাঃগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালের নাম “মরহুম বেগম খালেদা জিয়া হাসপাতাল নামকরণ ও আর যেহেতু নাঃগঞ্জ কলেজটি প্রতিষ্ঠা করেছেন বর্তমান নাঃগঞ্জ -৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এডঃ আবুল কালামের মরহুম পিতা সাবেক এমপি মরহুম জালালউদ্দিন সাহেব,তাই তার কর্মকান্ডের স্মৃতি স্বরূপ নাঃগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাম মরহুম হাজী জালালউদ্দিন কলেজ ও বিশ্ববিদ্যালয় নামকরণ করার জন্য নাঃগঞ্জ বাসীর জোর দাবী জানাচ্ছি ।তাতে আগামী প্রজন্ম বুঝবে সততা ও কর্ম থাকলে সরকার ও জনগণ তার কর্মের ফল স্বরূপ প্রতিদান দেয়। তাতে আগামী প্রজম্ম উৎসাহ বোধ করে জন কল্যাণ কাজ করবে এবং শিক্ষা নিবে জণ কল্যাণে কাজ করলে তাতে বৃথা যায় না।তাই মহাকাব্যের মহা ইতিহাস মহায়সী নারী মরহুম বেগম খালেদা জিয়া জাতি পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় খানপুর নাঃগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নাম মরহুম বেগম খালেদা জিয়া এবং নাঃগঞ্জ কলেজের নাম মরহুম হাজী জালালউদ্দিন কলেজ ও বিশ্ববিদ্যালয় করার জন্য প্রস্তাব করছি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্য মন্রী ও শিক্ষা মন্ত্রীর নিকট জোর দাবী জানাচ্ছি।
এডঃ মোঃ আবু আল ইউসুফ খান টিপু
সদস্য সচিব
বিএনপি
নাঃগঞ্জ মহানগর।
Leave a Reply