শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বন্দরে মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ বন্দরে পিতা-মাতার সাথে অভিমান করে ১৫ বছরের স্কুল ছাত্রীর আত্মহত্যা  শীতলক্ষ্যাকে কীভাবে বাঁচাতে হবে, সেটাও আজকের এই প্রদর্শনী আমাদের সামনে তুলে ধরেছে: প্রশাসক সাখাওয়াত দীর্ঘদিন নারায়ণগঞ্জ-৪ আসনটি  অবহেলিত এবং সন্ত্রাসীদের ষড়যন্ত্রে জড়িত ছিল: এমপি আল-আমিন  বর্তমান প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞান-প্রযুক্তিনির্ভর শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি কালাম সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন চাইতে৷ গিয়ে মারধরের শিকার, থানায় অভিযোগ  নিহত যুবদল নেতা তানভীর আহমেদ ফিরোজ খানের ২২ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে দোয়া জ্বালানি সংকটে বন্ধ হচ্ছে সেন্টাল খেয়া ঘাটে ট্রলার চলাচল,এমপি ও ডিসি’র হস্তক্ষেপ চাইলেন ইজারাদার দিদার খন্দকার 

জ্বালানি সংকটে বন্ধ হচ্ছে সেন্টাল খেয়া ঘাটে ট্রলার চলাচল,এমপি ও ডিসি’র হস্তক্ষেপ চাইলেন ইজারাদার দিদার খন্দকার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সেন্টাল খেয়া ঘাটে জ্বালানি সংকটের কারণে আগামীকাল দুপুরের পর থেকে দুই পাড়ে ট্রলার চলাচল বন্ধ হওয়ার আশংকা এতে দুইপাড়ের জনসাধারণের ভোগান্তি চরম আকার ধারণ করতে পারে বলে জানা গেছে।  দীর্ঘকাল ধরে এই ঘাটে ইঞ্জিন চালিত নৌকা-ট্রলার চলাচল করে আসছিল। এই ঘাট দিয়ে প্রতিদিন গার্মেন্টস শ্রমিকসহ হাজার হাজার জনসাধারণ পারাপার হয়।

স্থানীয় ও ঘাটের মাঝিদের সঙ্গে কথা বলে জানা গেছে,  এই ঘাট দিয়ে দৈনিক কয়েক হাজার মানুষ পারাপার হয়।  জনসাধারণের সুবিধার্থে দিনরাত ২৪ ঘন্টা মানুষ পারাপারের জন্য ট্রলার চলাচল অব্যাহত থাকে। বর্তমান জ্বালানি সংকটের মধ্যেও ঘাটের ইজারাদার দিদার খন্দকার অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে ডিজেল সংগ্রহ করে ট্রলার চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করে আসছেন কিন্তু আর কোথাও থেকে ডিজেল সংগ্রহ করতে না পাড়ায় যতটুকু ডিজেল আছে তা দিয়ে আগামীকাল দুপুর অব্দি চলবে এরপর বিকেল থেকে হয়তো জ্বালানি সংকটের কারণে নদী পারাপারে ট্রলার চলাচল বন্ধ হয়ে যাবে।

এ বিষয় সেন্টাল খেয়া ঘাটের ইজারাদার মোঃ দিদার খন্দকার এর সাথে কথা হলে তিনি জানান, মধ্যপ্রার্চের যুদ্ধের কারণে বাংলাদেশে জ্বালানি সংকট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতোদিন বিভিন্ন জায়গা থেকে ডিজেল সংগ্রহ করে জনসাধারণ পারাপারে ট্রলার চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেছি। তবে এখন আর কোথাও ডিজেল সংগ্রহ করতে পারছিনা।

তিনি বলেন, এই ডিজেলের অভাবে সেন্ট্রাল ফেরিঘাটে ট্রলার চলাচল বন্ধ হয়ে যাচ্ছে যতটুকু ডিজেল আছে আগামীকাল দুপুর পর্যন্ত চলবে। আগামীকাল দুপুরের পর থেকে ডিজেলের অভাবে ট্রলারে যাত্রীদের নদী পাড়াপার বন্ধ হয়ে যাবে। বন্দর সেন্ট্রাল ফেরিঘাটে হয়তো ট্রলার চলবে না। জনসাধারণের সুবিধার্থে নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম, জেলা প্রশাসক, নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান,  পুলিশ সুপার, ভিআইডব্লিউটিএ, সদর থানা,  নৌ থানা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খানের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদের সহযোগিতা কামনা করছি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।