, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে মৎস্যজীবী দলের নেতার বাড়িতে হামলা, ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ সোনারগাঁয়ে ট্রাকের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, চালক নিহত ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড বন্দরে এজাজ মেম্বার ও ছাত্রলীগ নেতা সিনহাসহ গ্রেপ্তার ১৮ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান, পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি ইউটিউব-চ্যাটজিপিটি থেকে কৌশল শিখে ইয়াবা কারখানা! মেশিন কেনা নারায়ণগঞ্জ থেকে, চট্টগ্রামে তরুণ গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট দেখানোর নামে ডেভেলপার পরিচালককে জিম্মি, ৩ লাখ টাকা লুটের অভিযোগে দুই নারীসহ গ্রেপ্তার ৩ বেতন বাড়লেই বাড়িভাড়া বাড়ালে বাড়িওয়ালাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর নারায়ণগঞ্জ যুবদলে সাংগঠনিক পুনর্গঠনের নতুন প্রত্যাশা, কেন্দ্রীয় উদ্যোগকে স্বাগত জানালেন অপু

সোনারগাঁয়ে মৎস্যজীবী দলের নেতার বাড়িতে হামলা, ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক সামির হোসেনের বাড়িতে হামলা, দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের জামপুর ইউনিয়ন শাখার সভাপতি প্রার্থী তায়েব শিকদার ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন সামির হোসেন। তবে অভিযোগ অস্বীকার করে ঘটনাটি সাজানো বলে দাবি করেছেন তায়েব।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে তায়েব শিকদার পাকুন্ডা গ্রামে নিজের বাড়িতে আসেন। বিষয়টি জানতে পেরে সামির হোসেন পুলিশকে খবর দিয়ে তাঁকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তায়েব সেখান থেকে চলে যান। পরে এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তিনি।

স্থানীয় সূত্রের দাবি, ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় তায়েবের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেলে করে সামিরের বাড়িতে যান। এ সময় সামিরের মাকে গালিগালাজ, দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া এবং তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে।

সামির হোসেন অভিযোগ করেন, তায়েব শিকদারের নেতৃত্বে সাকিব হোসেনসহ কয়েকজন তাঁর বাড়িতে হামলা চালিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন। এ সময় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয় এবং বাবা-মাকে হুমকি দেওয়া হয়। এর আগেও তাঁর ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল বলে দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান সামির।

অন্যদিকে, তায়েব শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, সামির নিজেই নিজের বাড়িতে ভাঙচুর ও ফাঁকা গুলি ছুড়ে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার উদ্দেশ্যে ঘটনাটি সাজিয়েছেন। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

ঘটনার খবর পেয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।