, , ,
শিরোনামঃ
তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ওয়াজ ও দোয়া মাহফিল রূপগঞ্জে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তারেক রহমানের ৬২তম জন্মদিনে সোনারগাঁয়ে এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ ফতুল্লায় নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় যুবলীগ নেতা জসিম দেওয়ান গ্রেপ্তার ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ-অগ্নিকাণ্ড, দুই শ্রমিকের শরীর ঝলসে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিয়া চাঁনের উদ্যোগে কেক কেটে উদযাপন তারেক রহমানের জন্মদিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আবুল বাসার বাদশা বিএনপিতে ফিরতে পারেন নারায়ণগঞ্জের বহিষ্কৃত প্রভাবশালী নেতারা, নতুন রাজনৈতিক সমীকরণের আভাস সিদ্ধিরগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অগ্নিকাণ্ডে দ্রুত সহায়তায় ‘১০২’ হটলাইন, সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের উদ্যোগ

রূপগঞ্জে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদারের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার মুড়াপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় এবং বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা জানান, তরুণদের মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এদিকে, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম আব্দুল্লাহ-বিন-শফিক টুর্নামেন্টের সব খেলা মাঠে উপস্থিত থেকে উপভোগ করার জন্য ক্রীড়াপ্রেমী দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এ আয়োজনকে সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।