নিউজ ২৪ নারায়ণগঞ্জ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত থেকে বুধবার (১১ নভেম্বর) সকাল পর্যন্ত রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক-সংক্রান্ত অপরাধে জড়িত, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন। বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেফতার ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply