, , ,
শিরোনামঃ
৭ নভেম্বর উপলক্ষে দেশবাসী ও নেতাকর্মীদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুু মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সেলিম হোসেন দিপু রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও সংহতির আহ্বান যুবদল নেতা সজলের শ্রমিকদের সচেতনতায় ভেস্তে গেছে পোশাকশিল্প ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত: রাজীব শ্রমিক অসন্তোষের মধ্যেও সচল সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের শিল্পাঞ্চল, সমন্বয়ে নেতৃত্বে সজীব ঘুষ-হয়রানি বন্ধ হলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দিতে পারব’—মাসুদুজ্জামান বন্দরে পারিবারিক কলহের জেরে তিন সন্তানের জনকের মৃত্যু, মর্গে মরদেহ শ্রমিক অসন্তোষে ইন্ধনদাতাদের হুঁশিয়ারি এমপি নজরুল ইসলাম আজাদের, বিসিক শিল্পাঞ্চলে কারখানা পরিদর্শন শ্রমিক অসন্তোষ নিরসনে নারায়ণগঞ্জে সমন্বয় বৈঠক, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের তাগিদ

৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও সংহতির আহ্বান যুবদল নেতা সজলের

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। একই সঙ্গে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে জাতীয়তাবাদী শক্তির ঐক্য সুদৃঢ় করা এবং দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

দিবসটি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মনিরুল ইসলাম সজল বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। এ দিনের চেতনা জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের এক অনন্য বার্তা বহন করে। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় জীবনে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনার বিকাশে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সংকটময় সময়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও বহুদলীয় গণতন্ত্রের বিকাশে তাঁর অবদান জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।

এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মনিরুল ইসলাম সজল।

তিনি জানান, আগামী ৭ নভেম্বর (শনিবার) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিশাল র‌্যালিতে অংশ নিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা হবেন। এ লক্ষ্যে ওই দিন সকাল ১১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালের সামনে থেকে মহানগর যুবদলের নেতাকর্মীদের নিয়ে যাত্রা শুরু হবে।

এ সময় মহানগর যুবদলের আওতাধীন সব পর্যায়ের নেতৃবৃন্দকে নির্ধারিত সময়ে খানপুর হাসপাতালের সামনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।

যুবদল নেতা সজল আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা ধারণ করে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করতে হবে।

পরিশেষে তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র, মানুষের অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।