নিউজ ২৪ নারায়ণগঞ্জ
গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের যেকোনো অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নাসিক ৮ নং বিএনপির সহ-সভাপতি মো. মিয়া চাঁন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করতে পারে। বিশেষ করে আন্দোলনের সুযোগ নিয়ে পতিত স্বৈরাচারের দোসরদের অনুপ্রবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জীবনমান উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের যৌক্তিক দাবিকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যেন রাজনৈতিক অস্থিরতা তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
মিয়া চাঁন আরও বলেন, শ্রমিকদের বেতন-ভাতা, কর্মপরিবেশ ও অন্যান্য ন্যায্য দাবি নিয়ে অসন্তোষ থাকলে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সমন্বয় তৈরি করে শিল্পকারখানায় স্বাভাবিক পরিবেশ বজায় রাখা জরুরি। কারণ, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের সঙ্গে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা বাস্তবায়নে সবাইকে ধৈর্য, সংযম ও রাজনৈতিক সচেতনতার পরিচয় দিতে হবে। কোনো ধরনের উসকানি, অপপ্রচার কিংবা ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে। শ্রমিকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখাও সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের বিষয়টি যেমন গুরুত্ব পাওয়া উচিত, তেমনি আন্দোলনের নামে জনদুর্ভোগ, ভাঙচুর কিংবা নাশকতার কোনো সুযোগ দেওয়া যাবে না। যেকোনো পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণ এবং আলোচনার মাধ্যমে সংকট নিরসনই হওয়া উচিত সবার লক্ষ্য।
Leave a Reply