, , ,
শিরোনামঃ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার নারায়ণগঞ্জে দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসক রায়হান কবিরের শুভেচ্ছা ফেসবুকে প্রেমের ফাঁদে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ, ব্যক্তিগত ছবি ছড়ানোর হুমকিতে যুবক গ্রেপ্তার আড়াইহাজারে নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দি শ্রমিকের লাশ উদ্ধার, স্ত্রী আটক সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যা: প্রধান অভিযুক্ত রনি গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার বন্দরে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির খবরে বিরিয়ানির দোকানে পুলিশের অভিযান আড়াইহাজারে হত্যা মামলার আসামির বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার নারায়ণগঞ্জের আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন মন্ত্রী আবদুল মঈন খান দলের কেউ অন্যায় করলে ছাড় পাবে না: মামুন মাহমুদ

দলের কেউ অন্যায় করলে ছাড় পাবে না: মামুন মাহমুদ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “আমাদের দলের নেতাকর্মীদের দ্বারা যদি কেউ অন্যায়ভাবে জুলুমের শিকার হন, আমাদের নেতাকর্মীরাও ছাড় পাবে না।”

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় মৃত ব্যক্তিদের গোসলঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফতুল্লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. পারভেজ মিয়ার উদ্যোগে ‘হাজীগঞ্জ আদর্শ গ্রাম মৃত ব্যক্তিদের গোসলঘর’ নির্মাণ করা হয়। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।

বক্তব্যে মামুন মাহমুদ বলেন, “আমরা নতুন করে সরকারি দলে এসেছি। এর আগে বিরোধী দলে ছিলাম। বিরোধী দলের রাজনীতি এক রকম, আর সরকারি দলের রাজনীতি আরেক রকম। এখন আমাদের রাজনীতি হলো জনগণের ভাগ্য উন্নয়নের রাজনীতি।”

তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চাকরি ও ব্যবসার সুযোগ সৃষ্টি এবং প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চান।

বিগত দিনের রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে জেলা বিএনপির আহ্বায়ক বলেন, খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমান বিদেশ থেকে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে নির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনায় তাঁরা শান্তিপূর্ণভাবে রাজপথে আন্দোলন করেছেন বলে তিনি উল্লেখ করেন। এ সময় নিপীড়ন-নির্যাতনের শিকার হলেও তাঁরা সাধারণ মানুষকে জিম্মি করেননি বলে দাবি করেন তিনি।

স্থানীয় এলাকার সমস্যা তুলে ধরে মামুন মাহমুদ মাদক, চাঁদাবাজি, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এসব অপরাধ ও অনিয়ম প্রতিরোধে স্থানীয় নেতাদের সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতিও আহ্বান জানান তিনি।

হাজীগঞ্জ আদর্শ গ্রাম মৃত ব্যক্তিদের গোসলঘর নির্মাণের উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, মৃত্যুর পরও মানুষের মর্যাদা রক্ষা করা জরুরি। নারী ও পুরুষের মর্যাদা এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে মৃত ব্যক্তিদের শেষ গোসলের ব্যবস্থা করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি। এ সময় জেলা পরিষদ ও জেলা বিএনপির পক্ষ থেকেও উদ্যোগটির সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।